রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ উচ্চতায়


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৩ পিএম, ২০২৩-০৯-১২

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ উচ্চতায়

বর্ষার শেষে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে । রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০১  ফুট  এমএসএল  (মীনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও হ্রদে পানির উচ্ছতা রয়েছে ১০৬ দশমিক ৫১ ফুট এম এসএলে । ধারণক্ষমতার চেয়ে ৫ ফুটেরও বেশি উচ্চতায় পানি রয়েছে এখন কাপ্তাই হ্রদে। আর এক ফুট পানি বাড়লেই কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়ার প্রয়োজন হতে পারে মনে করছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ।  

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সবকটি চালু রয়েছে। প্রতিদিন ৫টি ইউনিট থেকে মোট ১৯৫ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বলে পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।