আলমগীর মানিক | ০৪:৪৫ পিএম, ২০২৩-০৯-০৪
আলমগীর মানিক
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে টইটুম্বুর কাপ্তাই হ্রদ। হ্রদের এই ভরা যৌবনকে কাজে লাগিয়ে প্রতিদিনই বৃদ্ধিপাচ্ছে বিদ্যুৎ উৎপাদন। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাড়িয়েছে ২০৩ মেগাওয়াট।
গত দুই সপ্তাহজুড়ে পাহাড়ে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ভারতের মিজুরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কাপ্তাই হ্রদে হু হু করে বাড়ছে পানি। আর এতে করে কাপ্তাই বাধে উপর তৈরিকৃত একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৩ মেগাওয়াটে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপক জানান, আমাদের ৫টি ইউনিট দিয়ে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বর্তমান যে পানি রয়েছে সেটি দিয়ে ২১০ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল জানিয়ে তিনি বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী ৪ সেপ্টেম্বর সোমবার কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে পানি রয়েছে ১০৫.৮৮ ফুট এমএসএল।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited