ঐক্য বিনষ্টের অভিযোগে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২২ এএম, ২০২৩-০৯-০১

ঐক্য বিনষ্টের অভিযোগে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরাজিত গুটিকয়েক সদস্য বর্তমান নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে অটোরিকশা শ্রমিক সংগঠনের ঐক্য বিনষ্টের অভিযোগ করেছেন, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবি টেক্সি চালক কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার রাঙামাটি প্রেসক্লাবে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি কর্তৃক আয়োিজত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এই অভিযোগ করেন। 

তিনি বলেন, সমিতির একটি জায়গা  ক্রয় সংক্রান্ত বিষয়ে সংগঠনের গুটিকয়েক সদস্য নানা অপপ্রচারের মাধ্যমে সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এই বিরোধ নিরসনে শ্রম অধিদপ্তরের নির্দেশনায় আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমিতির দপ্তরে সবা আহবান করা হয়েছে।

উক্ত সভা অনুষ্ঠানের বিষয়ে সার্বিক সহোযোগিতা করে সংগঠনের ঐক্য ভাঙ্গনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য তিনি রাঙামাটির প্রশাসনের  সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।