নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২৩-০৯-০১
স্বাধীনতার মহান স্থপতি,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচসনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস কর্তৃক স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা তথ্য কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি বলেন,অবিসংবাদিত এক নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার বদৌলতে আজ দেশের মানুষ স্বাধীনতার মূখ দেখেছেন। অনেক আঘাত প্রতিঘাত এবং প্রতিকূলতা পেরিয়ে এ দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পুলিশ সুপার বলেন,বাংলার অবিসংবাদিত নেতা,মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাত্রিতে ঘাতকের বুলেটে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্নার মাগফেরাত কামনা করেন। এসময় তিনি জাতির পিতার জীবনী নিয়ে বিভিন্ন গঠনমূলক আলোচনা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited