নুরুল কবির | ০৬:০৫ পিএম, ২০২৩-০৮-২৭
বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট (রবিবার) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের এক পাহাড়ের নীচে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দেয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নীলাচল পর্যটন কেন্দ্র গিয়ে একটি পাহাড়ের গভীরে রশী বেঁধে সেই খাদ থেকে এক অজ্ঞাতনামা পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত পর্যটক শনিবার বান্দরবান বেড়াতে এসেছিল এবং নীলাচলের নীলাম্বরী রির্সোটে রাত্রীযাপন করেছিল।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে নীলাচলের গভীর খাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে নিয়ে যায়। মৃতদেহের নাম পরিচয় সনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।
এদিকে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, দুপুর ২টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে পাহাড়ের গভীরে উদ্ধার কাজ শেষ করে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত পর্যটকটি বিষ খেয়ে পাহাড় থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে।
এদিকে এক পর্যটক এর মৃত্যুর সংবাদ পেয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited