মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:২২ পিএম, ২০২৩-০৮-২৬
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রামের সকল জাতি -ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো.শাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. কাজী মজিবর রহমান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ-সভাপতি আমির মো. ছাবের, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পিসিএনপির জেলা কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান,মহিলা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আছমা মল্লিক, ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজম সহ পিসিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই এক ও অবিচ্ছেদ্য অংশ। এক দেশে দু'ধরনের আইন বিরাজমান। জেলা পরিষদ, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে শুধু উপজাতীরাই নিয়োগ পাবেন। বাঙ্গালিদের প্রার্থী হওয়ারও কোনো সুযোগ নেই। স্থায়ী বাসিন্দা সনদ নিতে হয় স্থানীয় উপজাতী হেডম্যানদের কাছ থেকে। স্থায়ী বাসিন্দার সনদ ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিযোগ রয়েছে উপজাতী অধ্যুষিত অঞ্চলে বসবাসরত বাঙ্গালীদেরকে কৌশলে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে বহিরাগত বলে মানসিকভাবে দুর্বল করে রাখা হচ্ছে। বসবাসরত জনসংখ্যার অর্ধেক বাঙালি হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই।
মতবিনিময় সভা থেকে সকল জাতি গোষ্ঠীর প্রতি সকল ধরণের বৈষম্য দূর করার জন্য আহ্বান জানান বক্তারা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited