নিজস্ব প্রতিবেদক | ০৮:৩১ পিএম, ২০২৩-০৮-২০
রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমনে ১৪ বছর বয়সী এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ছনটিলা নামক স্থানে বন্য হাতি দেখতে গিয়ে, হাতির আক্রমনে ফয়সাল (১৪) নামের উক্ত কিশোরের নির্মমভাবে মৃত্যু হয়েছে। ফায়সাল পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা খবরটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ভাংচুর করে দিনে আবার একই স্থানে অবস্থান নেয়।
যার ফলে সাধারণ মানুষ জন দেখতে আসে,আর হাতি দেখতে এসে হাতির নিকটে পৌছালে হাতির আক্রমনে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ফয়সাল প্রাণ হারায়।
স্থানীয়রা জানিয়েছে, অপরিকল্পিত বনায়নের ফলে খাদ্য সংকটের ফলে বন্যহাতির পাল প্রতিদিনই লোকালয়ে কোনো না কোনো এলাকায় হামলা চালিয়ে স্থানীয়দের ঘরবাড়ি ভাংচুর চালাচ্ছে এবং ফসলের ব্যাপক ক্ষতিসাধন করছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited