গোলামুর রহমান-লংগদু | ০৮:২৫ পিএম, ২০২৩-০৮-১৭
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনীমুখ বাজারের একটি আবাসিক বোর্ডিং এ অভিযান পরিচালনা করে দশ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করে লংগদু থানা পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) রাত ১১টায় লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের আবাসিক একটি বোর্ডিং থেকে আসামীদের আটক করা হয়।
লংগদু থানার এস আই মশিউর রহমান, এস আই শাহাবুর আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে, জুয়া খেলা অবস্থায় আসামী ১। আনোয়ার হোসেন ছোটন(২০), ২। মো: ফোরকান(১৯), ৩। মো: তারা মিয়া(২৫), ৪। মোঃ রুস্তম আলী(৫০), পিতা-মৃত আব্দুল মজিদ ৫। মোঃ ফারুক হোসেন(৩২), ৬ । আমির হোসেন(৩২), ৭। মো: সাইফুল ইসলাম(২৯), ৮। মো: রফিকুল ইসলাম(৩০), পিতা-আব্দুল হাই, ৯ । মো: রফিকুল ইসলাম(৪১),১০। মোঃ জামাল উদ্দিন(২৮)।
সকলে লংগদু থানার স্থায়ী বাসিন্দা বলে জানায় পুলিশ। জুয়া খেলা অবস্থায় তাদের থেকে উদ্ধারকৃত আলামত ১। ০৫(পাঁচ) বান্ডেল খোলা তাস, ২। নগদ ১৫,৩২০/-(পনের হাজার তিনশত বিশ) টাকা, ৩। খাতা- ০১টি।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, মদ জুয়া সহ যেকোন ধরণের অপরাধ দমনে আমাদের অফিসারগন কাজ করে যাচ্ছে। গতকাল রাতে আমরা খবর পাই মাইনী বাজারে জুয়া খেলা হচ্ছে, খবর পেয়ে আমাদের টিম গিয়ে জুয়া খেলা অবস্থায়, খেলার আলামত সহ তাদের দশ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited