নিজস্ব প্রতিবেদক | ১০:০৩ পিএম, ২০২৩-০৮-১১
টানা বৃষ্টির কারণে পাহাড়ী ঢল নেমে আসায় সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবানে বন্যা হয়েছে। আর এই বন্যায় পানিতে প্লাবিত হয়ে জেলার পৌর পানি সরবরাহ কেন্দ্রের বেশিরভাগ যন্ত্রপাতি নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। আর পৌর পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে জেলার সাধারণ জনগণ। পার্বত্য জেলা বান্দরবান। বছরের পুরোটা সময়ই জেলায় বয়ে যাওয়া একমাত্র সাংগু নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সরবারহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
তবে গত এক সপ্তাহ যাবত বান্দরবানে টানা বৃষ্টির কারণে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর পানি সরবরাহ কেন্দ্র প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায় অসংখ্য ফিটকারী, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর ও যন্ত্রাংশ। এদিকে বন্যার কারণে ৪দিন (৭ আগস্ট থেকে) টানা বিদ্যুত বন্ধ আর সেই সাথে পৌর পানি সরবরাহ বন্ধ থাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে স্থানীয় বাসিন্দারা।
৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো.আসিফ আকবর বলেন, বান্দরবানে কয়েকদিন ধরে পানি নেই, বৃষ্টি আর বৃষ্টি আমরা বিশুদ্ধ পানির জন্য অনেক কষ্ট পাচ্ছি।
মেম্বার পাড়া এলাকার বাসিন্দা জোহরা বেগম বলেন, বান্দরবানে কয়েকদিন টানা বর্ষণে এমনিতে জীবন মরন সমস্যা আর তার উপরে পৌর এলাকায় লাইনে পানি সরবরাহ বন্ধ। আমাদের পানির কষ্টে দিনযাপন করতে হচ্ছে।
এদিকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করার পরপরই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা ও পার্বত্য জেলা পরিষদের আহ্বায়ক (কনভেনর) পৌর পানি সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেছে এবং বিদ্যুত ব্যবস্থা সচল হওয়ায় সাথে সাথে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ও যন্ত্রাংশ পরীক্ষা করে করে দ্রুত সময়ে মেরামত করে আবার পৌর বাসিন্দাদের স্বাভাবিক নিয়মে পানি সরবরাহ করার আশ^াস প্রদান করে ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, এবারের বন্যায় পৌর পানি সরবরাহ কেন্দ্রে পানি বিশুদ্ধকরণের জন্য মজুদকৃত প্রায় ৬ টন ফিটকারী, ২টন ব্লিচিং পাউডার এবং ৩টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর এবং বিভিন্ন মেশিনারী যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে আর ক্ষয়ক্ষতির হিসেবে প্রায় যা ৬০লক্ষ টাকা।
পার্বত্য জেলা পরিষদ এর সদস্য এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আহবায়ক মোজাম্মেল হক বাহাদুর জানান, এবারের বন্যায় পৌর পানি সরবরাহ কেন্দ্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সচল হলে সব পরীক্ষা করে আমরা দ্রুত সময়ে আবার পৌর এলাকায় পানি সরবরাহ শুরু করবো।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited