নিজস্ব প্রতিবেদক | ০৮:০০ পিএম, ২০২৩-০৮-১০
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি নেমে যাওয়ায় বন্যা দুর্গতদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কাদা পানিতে সয়লাব হয়েছে নিম্নাঞ্চলগুলো। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট। আশ্রয়কেন্দ্রগুলো থেকে এখনো বন্যার্তরা ঘরে ফিরে যেতে পারেনি। সেখানে জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে, বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। চালু হয়েছে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলারা সড়ক যোগাযোগ। বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রায় পাঁচ দিন ধরে বান্দরবান শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, গত এক সপ্তাহে বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। ইতোমধ্যে ১৬৮ টন খাদ্যশস্য বন্যার্তদের মাঝে সহায়তা দেয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা বন্যার্তদের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited