নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ এএম, ২০২৩-০৮-০৮
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামে এক কিশোরের নিখোঁজ সংবাদ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
সুমেন চাকমাকে উদ্ধারে দুপুর ১টার দিকে ডুবুরিদল কাজ শুরু করে। তবে ডুবুরিদল স্রোতের কারণে উদ্ধারকাজ ঠিকমতো করতে পারছে না বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দুই যুবক নৌকা পারাপার করার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকা উল্টে গেলে ঘটনাস্থলে সুমেন চাকমা হ্রদের পানিতে ডুবে যায়। তবে অপরজন তীরে উঠে আসতে সক্ষম হয়।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন জানান, নৌকাডুবির বিষয়টা জানার পরপরই নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ করেছে ডুবুরি দল। কিন্তু স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited