বাঘাইছড়িতে আগুনের খবরে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে ব্যবসায়ির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৮ এএম, ২০২৩-০৮-০৮

বাঘাইছড়িতে আগুনের খবরে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে ব্যবসায়ির মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তম দুরছড়ি বাজারে আবারো আগুন লেগেছে। ৭ আগস্ট সোমবার রাত ৮ ঘটিকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয় বলে জানিয়েছেন  স্থানীয় ইউপি  চেয়ারম্যান বিল্টু চাকমা।  এই ঘটনায়  নিজের ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে খবর পেয়ে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে ব্যাবসায়ী রতন পাল(৪৫) মারা গেছেন। মৃত রতন পাল দুরছড়ি সিন্ধু পাড়া এলাকার মৃত বিতি পালের ছেলে। 

আগুনের সময়  রতন পাল তার দোকানে ছিলেন না বলে জানাযায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রাথমিক অবস্থায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বাজারে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ যে গত বছর পরপর দুই বার আগুন লেগে বাজারের ৬৯ টি দোকান পুড়ে যায় এবং ২০ কোটি টাকার ক্ষতি হয়।

সেই ক্ষত সারিয়ে ব্যাবসায়ীরা আবারো ঘুরে দাড়িয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার আগুনের ঘটনায়  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। বার বার কেন বাজারে আগুন লাগছে বিষয়টি উপজেলা প্রশাসসের পক্ষ থেকে ক্ষতিয়ে দেখা হবে কারো গাফিলতি থাকলে তার বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।