পুলিশী অভিযানে কাপ্তাইয়ে পলাতক তিন আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫১ পিএম, ২০২৩-০৭-২৫

পুলিশী অভিযানে কাপ্তাইয়ে পলাতক তিন আসামী গ্রেফতার

কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার(২৫ জুলাই) আসামীদের ওইদিন বিকেলে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই আল আমিন, এএসআই মো. লিটন মিয়,ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে সিআর সাজা বন মামলা নং- ০৫/১৯ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মো. শামসু মিয়া, পিতা- আহম্মদ মিয়া, পুরান বাজার, কাপ্তাই, রাঙামাটি ও

নন জিআর মামলা নং-৪৩/২৩ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মো. সবুর আলী প্রকাশ কামাল(৩০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, লক গেইট, নতুন বাজার, কাপ্তাই, রাঙামাটি এবং জিআর মামলা নং-৪৩৩/১৬ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মো. আলমগীর হোসেন, পিতা- মৃত আবদুর রফিক, কাটা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি এই ৩ আসামীকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আসামীদের ওইদিনই রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।