নিজস্ব প্রতিবেদক | ১১:৪৭ পিএম, ২০২৩-০৭-২৪
আরাফাত হোসেন বেলাল
রাঙ্গামাটির লংগদুতে মটর বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক লোকমান(৩৫) ও যাত্রী শাহাদাত(৩২) গুরতর আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে মাইনী মুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মাইনী বাজার থেকে একজন যাত্রী সহ মটর বাইকটি লংগদুর উদ্দেশ্যে যাচ্ছিলো, সাইড থেকে হঠাৎ ট্রলিটি রাস্তার উপর চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে, সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহাদাত কে লংগদু সদর হাসপাতালে ও মটর বাইক চালক লোকমানকে আশংকা জনক অবস্থায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে লোকমান কে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
গুরতর আহত লোকমানের বড় ভাই রমজান বলেন, আমার ছোট ভাই রমজান পেশায় একজন মটর সাইকেল চালক, সে প্রতিদিনের ন্যায় আজও ভাড়া নিয়ে লংগদু যাওয়ার সময় বাই রোড থেকে অতর্কিতভাবে একটি ট্রলি মেইন রোডে চলে আসে সাথে সাথেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যাত্রী সহ আমার ভাই গুরতর আহত হয়, আমার ভাই আশংকাজনক অবস্থায় আছে, আমি এর যথাযথ বিচার চাই।
ইবনেসিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মো. মানসুরুর রহমান বলেন, একজন রোগীকে গুরতর অবস্থায় আমাদের এখানে নিয়ে আসেন, পরে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে চট্রগ্রাম রেফার করি। বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিষয়টি অবগত আছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited