নিজস্ব প্রতিবেদক | ০৯:০১ পিএম, ২০২৩-০৭-২০
প্রধানমন্ত্রীর আহবান, কৃষকরাই হবে দেশের প্রাণ, উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হল রুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের আয়োজনে জেলায় কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কৃষি যন্ত্রপাতি ও সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে একথা বলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি কৃষকদের উদ্যেশ্যে বলেন, দেশের কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করে যাচ্ছেন। তাই কৃষকদের উচিত এই কৃষি যন্ত্রপাতি ব্যবহারের পর সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি আরো বলেন, একসময় দেশের জনসংখ্য ছিল সাড়ে ৭ কোটি। এখন প্রায় ১৭ কোটি। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবেনা। স্বল্প জমিতে অধীক ফলনের জন্য প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি হয়ে দাড়িয়েছে। ফলে সরকার বিভিন্ন ভাবে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫০ টি সোলার হোম সিস্টেম ও ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ২০টি পাওয়ার টিলার, ৫টি ধান মাড়াই মেশিন ও তিনটি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচারক মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited