নিজস্ব প্রতিবেদক | ০১:২২ পিএম, ২০২৩-০৭-২০
সারাদেশে বিএনপি কর্তৃক নৈরাজ্য সৃষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার করছে উল্লেখ করে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙামাটি পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা বাজারের সামনে গিয়ে শান্তি সমাবেশে যোগ দেন তারা।
এসময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মতাব্বর, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা সহ সংশ্লিষ্টরা।
সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ইউরোপিয় ও আমেরিকার যে প্রতিনিধি দল বাংলাদেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারা যাদেরকে নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলেছে। তারা কেউ তত্ত্বাবধায়ক সরকারেরও কথা বলেনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মাঠে ঘাটে থাকা দল। রাজপথে নৈরাজ্য করলে এবার থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে।
সমাবেশ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited