সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ প্রসিত দলের চাঁদা কালেক্টর আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৪ পিএম, ২০২৩-০৭-১৪

সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ প্রসিত দলের চাঁদা কালেক্টর আটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমেত চাকমা (৩০) নামে এক চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল  জব্দ করা হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। সুমেত চাকমাকে আটকের সংবাদ ছড়িয়ে পরলে বাঘাইহাট সাজেক সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায় ইউপিডিএফ পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।  তবে ইউপিডিএফ এর দাবী আটক সুমেত নিরিহ মোটরসাইকেল চালক ।  পরে আটককৃত মালামাল সহ তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয়। সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।