নিজস্ব প্রতিবেদক | ০৪:১৯ পিএম, ২০২৩-০৭-১০
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে মতমিনিময় সভায় রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডিন্ট ফারুক আহামদ চৌধুরী বলেছেন, রোটারি পুরো বিশ্বে মানব কল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ নিবারনে সহায়তা, রোগ-ব্যাধী নিয়ন্ত্রণ ও চিকিৎসা, নিরাপদ পানি ও সেনিটেশন, মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরজ্ঞান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ।
সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। প্রসঙ্গত রোটারী ক্লাব বান্দরবানে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গাভী বিতরণ, ছাত্র-ছাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণসহ নানামুখী জনকল্যাণ মূলক কাজ করে আসছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন প্রেসিডিন্ট ফারুক আহামদ চৌধুরী, সহকারী প্রেসিডেন্ট মো: নাজমুল হাসান ভ‚ইয়া, সহকারী গভর্নর মহিউদ্দিন, শফিকুল আলম বাবলু, সাইদুল ইসলাম জুয়েল, অরুন কান্তি দাশ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited