রাঙামাটিতে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা


আলমগীর মানিক    |    ১১:০৪ এএম, ২০২৩-০৭-০৬

রাঙামাটিতে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর ও উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তবলছড়ি বাজার হতে মাস্টার কলোনী সংযোগ ব্রীজ, মানিকছড়ি মিশন হোস্টেল, লেমুছড়ি মসজিদ, উন্নয়ন বোর্ডের স্টাফ ডরমেটরিসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্থর ও উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

এসময় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী খুরশীদ আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিথ ছিলেন। 

এসময় নিখিল কুমার চাকমা বলেন- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।