নিজস্ব প্রতিবেদক | ০৮:১৬ পিএম, ২০২৩-০৭-০৪
এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। তিনি বলেন, রাঙ্গামাটি শহর অনেক নিরাপদ এবং সুশৃঙ্খল। পর্যটকদের সুবিধার্তে শহরের সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ যানবাহন বন্ধ, দুর্ঘটনা এড়াতে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কে যানজটমুক্ত রাখতে পুলিশ সকলকে নিয়ে কাজ করবে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও দূর্ঘটনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে শহরের টেক্সী স্ট্যান্ড চত্বরে রাঙ্গামাটি জেলায় পৌরসভাধীন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সমন্বয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিল ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মো: ইমরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান মহসিন রানা, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো : আবু ছৈয়দ, সাধারন সম্পাদক তাপস দাস প্রমুখ। এসময় বিভিন্ন পরিবহনের মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরো বলেন, সড়কে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে। নিয়মিত সচেতনতামূলক সভা, পরিবহণ চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও সড়ক পরিবহণ আইন সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাতে হবে। যাতে করে সড়কে দূর্ঘটনা রোধ করা যায়। আর এর জন্য সবাইকে একযোগে এগিয়ে আসা প্রয়োজন।
সভা শেষে শহরে চলাচলরত সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন গাড়ীতে সচেতনতা মুলক স্টিকার লাগানো হয় এবং সড়কে দূর্ঘটনা প্রতিরোধ ও জানমাল রক্ষার্থে চালকদের সচেতন করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited