নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৫ পিএম, ২০২৩-০৬-২৬
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের ৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে দেয়া হয়েছে শুদ্ধাচার পুরস্কার। জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্তরা হলেন- বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. চিম্রা সাং মারমা, নার্সিং সুপার ভাইজার মিজ নিশোয়াত নাহার, পরিচ্ছন্নতা কর্মী ক্যা হ্লা প্রু মারমা। আর উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা হলেন- লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার, বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিজ উনু প্রু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি মিজ রুমা দাশ।
রবিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা একটি সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
মেডিকেল অফিসার ডা. মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী। এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এমএম সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মার্মাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ২০২২-২০২৩ সালের শুদ্ধাচার পুরস্কার সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তারা মনোনীত হয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার তাদের দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, পুরস্কার পাওয়া আনন্দের বিষয়। টাকা পয়সা থাকলেই সেবা হয় না। সেবার বিষয়টা জন্মগত। এটা পারিবারিকভাবে চলে আসে। সেবার মানসিকতা থাকতে হবে। সকল বাঁধা পেরিয়ে নিজের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited