নিজস্ব প্রতিবেদক | ০৮:১৯ এএম, ২০২৩-০৬-২৬
বান্দরবানে তুলা চাষ বৃদ্ধিতে কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস এর সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন” শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান জেলার নির্বাচিত উপকারভোগী কৃষকদের এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুণ-অর-রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, বাজেট ও অডিট অফিসার মো.নুরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমসহ বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলা তুলা চাষে খ্যাত। তিনি আরো বলেন, তুলার গুরুত্ব অপরিসীম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলা প্রয়োজন হয় আর দিনদিন তুলা ও তুলাজাত দ্রব্যের কদর বেড়েই চলেছে। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তুলা চাষ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং হারিয়ে যাওয়া কার্পাস মহল নতুন ভাবে জাগরণ সৃষ্টি করার লক্ষ্যে উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করে এই প্রকল্পের মাধ্যমে চাষীদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বিভিন্ন উপকারভোগীদের মাঝে সার, কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited