কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩৮ পিএম, ২০২৩-০৬-২৩

কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা  বার্ষিকী কাপ্তাই উপজেলা  আওয়ামীলীগের আয়োজনে পালন করা হয়েছে। শুক্রবার(২৩জুন) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক ও    বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে   উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে বর্ণাঢ়্য র‍্যালী  বের করা হয়। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুইছাইন চৌধুরীর।  আলোচনা সভায় বক্তব্য রাখেন   বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সহ-সভাপতি  প্রকৌশলী আব্দুল লতিফ,  সহ-সভাপতি বিদর্শন বড়ুয়া, সহ-সভাপতি কাজী মাকসুদুর  রহমান বাবুল,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ  উপজেলা এবং  ৫টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা  বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে একত্রিত হয়ে হিংসা বিদ্বেষ,দলীয় কোন্দল ভুলে মাঠে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।