নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২৩-০৬-১৭
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি সংসদ দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই রাজস্থলী ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাসীর দাবিতে রাজস্থলী উপজেলায় দুইটি কলেজ জাতীয়করণ করা হয়েছে।
পুরো পার্বত্য এলাকায় উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। এতে করে এলাকার মানুষ উপকৃত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। শনিবার (১৭ জুন) সকালে রাজস্থলী উপজেলা সম্মেলন কক্ষে দীর্ঘ ৮ বছর পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।
এর আগে সকালে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য র ্যালী বের করা হয়। র ্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলে এসে শেষ হয়। র ্যালীতে উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে হলের মাঠে সমাবেত হয়ে সম্মেলনে যোগ দেন তারা।
এসময় সম্মেলন উদ্বোধন করেন, সেচ্ছাসেবক লীগ জেলা কমিটির সভাপতি শাওয়াল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জয়নুল তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি সংসদ দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিন্টু মারমা, জেলা দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, বিউটি চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান।
এদিকে দীর্ঘ ৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলনে আসা নেতাকর্মীদের মাঝে যেন আনন্দের বন্যা বইছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, এই সম্মেলনের মধ্যদিয়ে রাজস্থলীতে ক্লিন ইমেজের নেতা নির্বাচন করা হবে। দলে অনুপ্রবেশকারী কাউকে স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে স্থান দেয়া হবেনা। নতুন এ কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ এর পাশাপাশি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সারাদেশের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করছে। দলের মধ্যে কোন বিভেদ নয়, নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি আর জনগণের কল্যাণে আগামীতেও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কাজ করে যাবে এটাই সকলের প্রত্যাশা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি তিন ইউনিয়ন কমিটি সম্মতিক্রমে উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয় ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনি তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বিকাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয়ধন কর্মকার।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited