রাঙামাটির হোটেল ‘হিল এড্রেস’ থেকে ২ নারীসহ লংগদু'র ৩ যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩৮ এএম, ২০২৩-০৬-১৭

রাঙামাটির হোটেল ‘হিল এড্রেস’ থেকে ২ নারীসহ লংগদু'র ৩ যুবক গ্রেফতার

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার হোটেল হিল এড্রেস থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জেলার লংগদু উপজেলার নাছির উদ্দিন (৩৭), শফিক মিয়া(২৪), জামাল হোসেন রাকিব( ১৯) এবং নোয়াখালীর রুমা(৩৪) ও চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা নাজমা বেগম(৪০)।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় শহরের রিজার্ভ বাজারের হোটেল হিল এড্রেস থেকে অনৈতিক( দেহব্যবসা) কর্মকান্ডে জড়িত থাকায় এই ৫ জনকে গ্রেফতার করা হয়।

আজ সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে ১টি তক্ষকসহ লংগদুর বাসিন্দা মামুন মিয়া (৩০)কে একই হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।