নিজস্ব প্রতিবেদক | ১১:৫৫ এএম, ২০২৩-০৬-১০
পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে একজন ঠিকাদার ও অপরজন শ্রমিক বলে জানাগেছে। বান্দরবানের রুমার বগালেক সড়কের উপর থেকে তাদের অপহরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে দিকে বগালেক এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন ঠিকাদার মোহাম্মদ ইদ্রিস ও শ্রমিক মোহাম্মদ আওয়াল।
সন্ত্রাসীরা চারজনকে অপহরণ করলেও দ'জনকে ছেড়ে দেয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুল হক অপহরণের কথা স্বীকার করে সাংবাদিকদের জানিয়েছেন কে বা কারা অপহরণ করেছ তা আমরা এখনাে খবর পাইনি। তবে নিরাপত্তাবাহিনী এ বিষয়ে খবর নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে রুমা উপজলার বগালেক কেওক্রাডং সড়কে কাজ করার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া এলাকার জসীম উদ্দীন, রিপন বডুয়া, মােহাম্নদ ইদ্রিস ও মােহাম্মদ আওয়ালকে অপহরণ করে নিয়ে যায় সন্ধ্রাসীরা। পরে জসীমউন্দীন ও রিপনকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই এলাকায় উন্নয়ন কর্মকাণ বন্ধ হয়ে গেছে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ অপহরণের কথা সবীকার করেছে।
এদিকে এ অপহরণ ঘটনার পর ওই এলাকায় আতন্ক বিরাজ করছে শ্রমিকদের মাঝে। কেএনএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি-দাওয়া না মানা পর্যন্ত তারা এ ধরনের কর্মকাণ অব্যাহত রাখবে।
প্রসঙ্গত গত প্রায় তিন মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি থানচি উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ বন্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকায় পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। সম্প্রতি বান্দরবানে সাংবাদিকদের সাথে এক আলােচনায় সেনাপ্রধান বলেছেন খুব শীদ্রই এসব এলাকায় সন্দ্রাসী কর্মকান্ড বন্ধ করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited