আলমগীর মানিক | ১০:২০ পিএম, ২০২৩-০৫-৩১
রাঙামাটির বরকলে বজ্রপাতের আঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, আনসার ভিডিপি সদস্য মোঃ সুলতান (৫৭), মোঃ হেলাল উদ্দিন (৪২), মোছাঃ পারভীন আক্তার (৬০)। তারা সকলেই ভূষণছড়া এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এই দূর্ঘটনা ঘটে।
আহত সুলতানের ছেলে জাকির হোসেন জানিয়েছেন, বিকেলের পর থেকেই বজ্রপাত শুরু হলে তার বাবাসহ গ্রামের আরো কয়েকজন বাড়ির অদূরে একটি চায়ের দোকানে আশ্রয় নেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বিকট শব্দের একটি বজ্রপাত আঘাত হানে তাদের কাছেই। এতে করে একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং বজ্রপাতের আঘাতে উপরোক্ত তিনজন আহত হয়।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের উদ্যোশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন আহত সুলতানের স্বজন জাকির হোসেন।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন বজ্রপাতের কারনে বিভিন্ন এলাকায় স্থানীয়দের বাড়ির সোলার সিস্টেমসহ ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited