নিজস্ব প্রতিবেদক | ০১:৪৯ এএম, ২০২৩-০৫-৩০
সকল শিশুর জন্য অন্তর্ভূক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষে রাঙামাটির নানিয়ারচরে বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৩০জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মাঝে বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ মে) বিকালে উপজেলা রিসোর্স সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার।
অনুষ্ঠানে উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির নানিয়ারচর উপজেলা সভাপতি মুকুল বিকাশ খীসা, বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রান্তিকা চাকমা, তৈ চাকমা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অসিত দাশ সহ উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ (প্রশিক্ষণার্থী) উপস্থিত ছিলেন।
বক্তব্যে নবাগত নির্বাহী অফিসার বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ অনেক বড় গুরুদায়িত্ব পালন করেন। আপনারা অনেক সম্মানিত। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রয়োগ করবেন। বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণের সফলতা কামনা করছি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited