বাঘাইছড়িতে আ’লীগের সম্মেলন; অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি নেতৃবৃন্দের


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৯ পিএম, ২০২৩-০৫-২৭

বাঘাইছড়িতে আ’লীগের সম্মেলন; অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি নেতৃবৃন্দের

রাঙামাটির বাঘাইছড়িতে আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আলী হোসেন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজীে মুছা মাতব্বর।

শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। হাজী মোহাম্মদ কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাগণ।

বক্তারা বলেন, এটি শুধু একটি কর্মী সম্মেলননয় এটি আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি সভাও, পাহাড় আর সমতলের নির্বাচন পরিবেশ এক নয় এখানে বিএনপি জামাত এর পাশাপাশি ৫ টি আঞ্চলিক দলের সাথেও মোকাবিলা করতে হয়।

অবৈধ অস্ত্রধারীদের দৌরাত্ম্য অনেক বেড়েযায় নির্বাচন আসলে তাই সম্মেলন এর মাধ্যমে আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলাবারুদ উদ্ধারে পদক্ষেপ নিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করার। এই সম্মেলনে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো কর্মী উপস্থিত ছিলেন।