নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২৩-০৫-১৮
বান্দরবানের রুমা উপজেলার মায়ানমার সীমান্তে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমা বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের জারুলছড়ি এলাকায় কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জুয়েল ত্রিপুরা (২৬) । আহত হয়েছেন আব্রাহাম ত্রিপুরা (৩৫)। এরা দুজন ওই এলাকার বাসিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা।
অভিযানের সময় কেএনএফ এর পুঁতে রাখা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সেখান থেকে গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছেন হাসপাতালে আনার আগেই জুয়েল ত্রিপুরা মারা যায়।
গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় কেএনএফ এর আস্তানায় অভিযানের সময় কেএনএফ'র অতর্কিত হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান চলছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited