নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৫ পিএম, ২০২৩-০৪-৩০
বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার ৫০ জন কলেজের শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত ২৩ জন কর্মচারীর পরিবারের কাছে মোট ১ কোটি ৬৮ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসকের মিলানায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited