আলমগীর মানিক | ০২:১০ এএম, ২০২৩-০৪-১৮
আলমগীর মানিক
উৎসবমুখর পরিবেশে রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি জেলা আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহ আলম পেয়েছেন ১৩ ভোট।
এই নির্বাচনে ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী অ্যাড. হ্লা থোয়াই মার্মা পেয়েছেন ১৫ ভোট, অ্যাড: রাজীব চাকমা ২৩ ভোট এবং অ্যাড: মাকসুদা হক পেয়েছেন ১২ ভোট।
আইনজীবি সমিতির দায়িত্বশীল সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাড: সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৫৯ ভোট,বিপ্লব চাকমা পেয়েছেন ৫৭ ভোট। পরাজিত প্রার্থী অ্যাড: পারভেজ তালুকদার পেয়েছেন ৩৪ ভোট।
পাঠাগার সম্পাদক পদে অ্যাড: শফিউল আলম মিয়া পেয়েছেন ৪২ ভোট,তার প্রতিদ্বন্ধি অ্যাড: শ্রীজ্ঞানী চাকমা পেয়েছেন ৩৩ ভোট। অর্থ সম্পাদক পদে বিজয়ী অ্যাড: দর্শন চাকমা ঝন্টু পেয়েছেন ৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাড: শহীদুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী অ্যাড: সুদীপ তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৪৭ ভোট, প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাড: গফুর বাদশা পেয়েছেন ২৮ ভোট।
সদস্যপদে বিজয়ী অ্যাড: রিমন সরকার ৬৮ ভোট, অ্যাড: মিলন চাকমা ৬৮ ভোট, অ্যাড: বিবরণ চাকমা ৬৭ ভোট, অ্যাড: মোঃ রাইসুল কবির ৬০ ভোট এবং অ্যাডভোকেট মোঃ রাশেদ ইকবাল পেয়েছেন ৬০ ভোট।
অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবি সমিতির ৮১ জন ভোটারের মধ্যে ৭৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মিহির বরন চাকমা, কমিশনার অ্যাডভোকেট পারভীন আকতার ও কমিশনার অ্যাডভোকেট নয়ন চাকমার নেতৃত্বে এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited