আইয়ুব চৌধুরী | ১০:২৪ পিএম, ২০২৩-০৪-১৫
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ এপ্রিল শনিবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বিলাইছড়ি, রাজস্থলীর সীমান্ত উপজেলার গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১ জন আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন- মিনহাজুল করিম (২০) গ্রাম ডুলুপুর পোষ্ট,আমিলাইস সাতকানিয়া চট্রগ্রাম। মোহাম্মদ নাঈম (২৩) গ্রাম পশ্চিম ফরহাদাবাদ হাটাজারী চট্রগ্রাম। গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ শাহিন (২২) পিতা, ইউনুচ আলী গ্রাম কাঞ্চননগর ফটিকছড়ি চট্রগ্রাম।
স্থানীয়রা বলেন, সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ২জন মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় ২ জন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকাথেকে তিন জন রোগী আনা হলে দুই জন কে মৃত পাওয়া যায। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited