নুরুল কবির | ০৬:১০ পিএম, ২০২০-১০-২৯
বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৩টি ওয়ার্ডে ৯কোটি ৬৫ লক্ষ টাকার ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান পৌর এলাকার হাফেজঘোনা, অফির্সার ক্লাব সংলগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম , অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রেজা সরোয়ার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ প্রমুখ।
উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বীর বাহাদুর কখনো পার্বত্যবাসীর সাথে বেইমানী করবে না। পার্বত্যবাসীর ভালোবাসায় পরপর ছয়বারের নির্বাচিত এমপি হয়েছি এবং যখন যা ওয়াদা করেছি তা পালন করেছি,কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করিনি।
এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলার যে উন্নয়ন হচ্ছে তার প্রশংসার দাবীদার আমরা সকলে আর এই উন্নয়ন কাজে যারা বাঁধা প্রদান করে এবং উন্নয়ন কাজ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মজা পায় জনগণ তাদের চিনে।
এসময় মন্ত্রী জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করেন এবং কোন কাজে গাফিলতি পেলে মন্ত্রীকে সেই বিষয়ে অবগত করার জন্য আহবান ও জানান।
ইউজিআই আইপি’র অর্থায়নে এই ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৩টি ওয়ার্ডে। আর এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল এবং আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন, আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পৌরবাসীর অনেক অসুবিধা দূর হবে বলে জানান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited