নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৪ পিএম, ২০২৩-০৪-০৯
রাঙ্গামাটি শহরে তবলছড়ি দিকে যাওয়া সিএনজিও অটোরিক্সা ও তবলছড়ি থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের তবলছড়ি জেল রোডস্থ প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও সিএনজি অটোরিক্সা চালকসহ ৪জন গুরুতর আহত হয়। পড়ে স্থানীয় পথচারীরা তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন-সিএনজি অটোরিক্সা চালক বিপুল চাকমা (২২), ফরিদা আক্তার (৩৫) আনোয়ারা বেগম (৫৫) এবং হাসিনা আক্তার (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শহরের তবলছড়ি দিকে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিক্সা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দু’টি পরিবহন ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited