আলমগীর মানিক | ০৭:৩৭ পিএম, ২০২৩-০৪-০৩
আলমগীর মানিক
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছেনুসারে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিন পার্বত্য জেলার কলেজ-বিশ^বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বর্তমানে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্র ছাত্র ছাত্রীরা যাতে তাদের মেধার বিকাশ ঘটিয়ে নিজেদেরকে দেশের জন্য সম্পদে পরিণত করতে পারে সেই লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তির পাশাপাশি অত্রাঞ্চলের শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থা সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙামাটি জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।
উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ প্রীতি প্রসুন বড়ুয়া, উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন উর রশিদ, সদস্য পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী ও অভিভাককরা উপস্থিত ছিলেন।
এবার রাঙামাটি জেলার বিশ^বিদ্যালয় পর্যায়ে ৪০৬ জন এবং কলেজ পর্যায়ে ৩৪৫ জনসহ মোট ৭৫১ জনকে ১০ হাজার ও ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited