লংগদু প্রতিনিধি | ১২:২৩ এএম, ২০২০-০৯-০৩
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবুল হোসেন লিটন করোনা সনাক্ত হওয়ায় ল্যাব সংশ্লিষ্ঠ সব কার্যক্রম বন্ধ রয়েছে। জানা যায়, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহ কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন ১৩ জন।
এ পর্যন্ত উপজেলায় করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১২৪জনের। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবুল হোসেন লিটন জানান, আমরা যারা করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর সাথে জড়িত তাদের প্রায় সবাই করোনায় আক্রান্ত। এখন নমুনা সংগ্রহ করা সম্ভব কিন্তু পরীক্ষাগারে পাঠানোর মতো লোকবল নাই। আমার নমুনা আমি নিজ দায়িত্বে ০১-০৯-২০২০ সকাল বেলা রাঙামাটি করোনা ল্যাবে পাঠাই বিকাল বেলা আমাকে জানানো হয় আমি করোনা পজিটিভ।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ সমিরন ভট্টাচার্য জানান, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এক জন, তাই ল্যাব সংশ্লিষ্ঠ সব কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে আমরা ল্যাব ছাড়া সকল চিকিৎসা কার্যক্রম সচল রেখেছি।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited