নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ পিএম, ২০২৩-০৩-২৪
বান্দরবানের রুমা উপজেলায় সীমান্ত সড়কের নির্মাণে নিয়োজিত (২৬ ইসিবি)'র অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএ কর্তৃক অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিসিএনপি'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি বান্দরবান জেলার সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল রানা, বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী, ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন সোহান, সাধারন সম্পাদক হাবিব আল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত অপহরণ, গুম, খুন করে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। পার্বত্য এলাকায় প্রশাসন-সাধারণ মানুষ কেউ ভালো নেই কাজেই এই অঞ্চলে পাহাড়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা খুবই জরুরি হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরনকৃত সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অন্যথায় পিসিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited