নিজস্ব প্রতিবেদক | ১১:৩১ এএম, ২০২৩-০৩-২৩
বান্দরবানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. নজির হোসেন (৪৩) ও কাইথাং খুমী (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে পৌর এলাকার হোটেল গ্রেন্ড ভ্যালী সামনে থেকে তাদেরকে আটক করা হয়। যার আনুমানিক বাজারের মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতার মো. নজির হোসেন (৪৩), সে পৌর এলাকার ৯ নাম্বার ওর্য়াডের সিকদার পাড়ার সৈয়দ নূরের ছেলে। অপর একজন কাইথাং খুমী (৬০)। সে থানচি তিন্দু মৌজার কোঅং পাড়ার আংটিলি খুমীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব ১৫।
অভিযানে দুই মাদক কারবারি কাজ থেকে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও এই দুইজন দীর্ঘদিন ধরে মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার করে আসছিল।
বান্দরবান সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম জানান, ইয়াবাসহ আটককৃত দুই ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited