নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯ পিএম, ২০২৩-০৩-১৭
বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ দুই শ্রমিককে অপহরণ ঘটনার পর দুই শ্রমিককে মুক্তি দিয়েছে। এই দুইজনের নাম মামুন ও আব্দুর রহমান। তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন কেএনএফ এর হাতে বন্দি রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসীরা জানান, গত বুধবার (১৫ মার্চ) দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন সীমানা রেখা লুংথাসি ঝিরি থেকে তাদের অপহরণ করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফে)র সদস্যরা।
তবে কেওক্রাডং ও সুংসং পাড়ার সীমানা রেখা লংথাসি ঝিরি এলাকায় সড়কে কাজ করতে গিয়ে দুপুরে (১৫ মার্চ) কেএনএফের সশস্ত্র সদস্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৯ জনকে ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যায় ৬ জনকে ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ ৩ জনকে অজ্ঞাত স্থানে নিয়ে। ঘটনার পর ওই এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এঘটনায় মুক্তিপণ ৭ লাখ টাকা দাবি কথা জানা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে এর সত্যতা পাওয়া যায়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, অপহরণের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
রুমা জীপ মালিক চালক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, চালক মামুনসহ দুই শ্রমিক ছাড়া পেয়ে রুমা সদরের পথে রয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে।
এদিকে গত ১৪ মার্চ থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে জেলার রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের উপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনী ও র্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited