গোলামুর রহমান-লংগদু | ১১:০৬ এএম, ২০২৩-০৩-০৪
”এসো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই” এই মূলমন্ত্রে উজ্জীবীত হয়ে রাঙ্গামাটির লংগদু রাজনগর ৩৭ বিজিবি জোন এবং সারোয়াতলী বয়েজ ক্লাবের সাথে ০২ মার্চ ২০২৩ তারিখে রাজনগর জোনের প্রশিক্ষণ মাঠে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় রাজনগর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এসময়ে রাজনগর জোনের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর বিজিবি সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রীতি ভলিবল ম্যাচে বিজিবি দল ২/১ সেটে বিজয়ী হয় এবং সারোয়াতলী বয়েজ ক্লাব বিজিত হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে জোন কমান্ডার বিজয়ী এবং বিজীত দলের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করেন।
খেলার সমাপনী বক্তৃতায় জোন কমান্ডার বলেন, খেলাধুলা বিভিন্ন জাতি, গোষ্ঠি এবং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, এ ধরণের আয়োজনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ এবং বিজিবির মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এছাড়াও জোন কমান্ডার উপস্থিত সকলকে নারী ও শিশু পাচার রোধ, চোরাচালান ও সন্ত্রাস দমনে বিজিবি’কে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited