নানিয়ারচর সংবাদদাতা | ১০:৫২ পিএম, ২০২৩-০২-২৬
পদযাত্রার নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ও রাজপথে প্রতিরোধের অঙ্গীকার করে সারা দেশের ন্যায় রাঙামাটির নানিয়ারচরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগ।
রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিলিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চুনীলাল সেতুর সামনে গিয়ে শেষ করেন বিক্ষোভ মিছিলটি।
পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত।
বক্তব্যে সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীলতায় রুপান্তর করতে নানা ষড়যন্ত্র করে চলেছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারের বদনাম চড়াচ্ছে।
সমাবেশের নাম করে পুলিশ থেকে শুরু করে আওয়ামীলীগের সংগঠনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য মো শহিবুল ইসলাম, ৩নং বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited