আলমগীর মানিক | ১০:২৫ এএম, ২০২৩-০২-২৬
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল নয়টা সময় শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনী এলাকা সংলগ্ন হ্রদের পানিতে ভাসতে থাকা এই মরদেহটি উদ্ধার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। লাশটি দেখতে পেয়ে উৎসুক মানুষের ভীড় জমে হ্রদের তীরবর্তী এলাকায়। রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, মরদেহটি গত চারদিন আগে রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমী এলাকা থেকে নিখোঁজ হওয়া গিয়াস উদ্দিনের বলে তার স্বজনরা দাবি করছেন। তারা মরদেহটি দেখেই সনাক্ত করে পরিচয় নিশ্চিত করেছেন। মৃ’তের নাম মুহাম্মদ গিয়াস উদ্দিন, বয়স আনুমানিক ৪০। তিনি রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমী এলাকার বাসিন্দা। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে গত চারদিন তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরপরই কোতয়ালী থানা নিঁেখাজ ডায়েরি করা হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছে।
সকালে শহরের মহসিন কলোনী এলাকায় পানিতে উপুড় অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এর কিছু সময় পর মৃ’তের আত্মীয়-স্বজন এসে পরিচয় শনাক্ত করেন।
কোতয়ালী থানার এসআই ক্য হলা সিং জানিয়েছেন, আমরা খবর পেয়ে মরদেহটি হ্রদ থেকে উদ্ধার করেছি। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন, তিনি নিখোঁজ ব্যক্তি গিয়াস উদ্দিন। এই ব্যাপারে পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মহসিন কলোনী বাসিন্দা আব্দুল মান্নান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার সময় প্রতিবেশিদের শোর চিৎকারের মাধ্যমে জানতে পেরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখছি। সেটি কার বা কোত্থেকে এসেছে এটা জানি না। তিনি জানান, মরদেহটি উপুড় হয়ে পানিতে ভাসতে থাকে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited