বান্দরবান | ০১:৫৫ পিএম, ২০২৩-০২-২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি)বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন (৩০) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আমতলী ৮নং ওয়ার্ডের এলাকার আ:সালাম এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা আশারতলী সীমান্ত পিলার ৪৪/৪৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ওপার থেকে গরু আনতে যান আনোয়ার । সেখানে মাইন বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে শরীরে মারাত্মক জখম হয়। আহত আনোয়ার বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited