বান্দরবান | ১১:৩৬ এএম, ২০২৩-০২-১৯
বান্দরবানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহর মেম্বার পাড়া এলাকায় অরুন চৌধুরীর ভবনের সামনে তাদের আটক করা হয়।
আটককৃত দম্পতি- নয়ন চৌধুরী (৪৫) ও তার স্ত্রী বেবি চৌধুরী প্রকাশ ম্রামুয় চিং মার্মা(৩০)। তারা পৌর এলাকার মেম্বার পাড়া বাসিন্দা।
আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ। এপিবিএম অতিরিক্ত ডিআইজি আলী আহম্মেদ খানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এপিবিএম এসআই মোঃ মহিউদ্দিন আহমেদসহ তার সঙ্গীয় ফোর্স। অভিযানে পৌর শহর মেম্বার পাড়া এলাকায় অরুন চৌধুরীর ভবনের সামনে তল্লাসি চালিয়ে এক দম্পতি কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা হয় মাদক কাজে ব্যবহারকারী ৫টি মোবাইল। যা ইয়াবা বাজারের মূল্য দেড় লাখ টাকা। এছাড়াও এই দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাজা বিক্রি করে আসছিলো।
২ আর্মড পুলিশ অতিরিক্ত ডিআইজি আলী আহম্মেদ খান জানান, মাদক বিরোধী অভিযানে এক দম্পতিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের সদর থানায় প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited