আলমগীর মানিক | ০৩:৩৩ পিএম, ২০২৩-০২-১৫
পার্বত্য জেলা রাঙামাটিতে এবছর ৮১ হাজার ৬৭৬ জন শিশুকে চোখের আলোর পাহারাদার হিসেবে পরিচিত “ভিটামিন এ প্লাস” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
বুধবার দুপুরে রাঙামাটিস্থ সিভিল সার্জন কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। তিনি জানান, এবার রাঙামাটি জেলায় সর্বমোট ১২৭২ টি কেন্দ্রে ২৫৪৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুরু করা হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট্য ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে। জেলার দূর্গমতার কথা চিন্তা করে এই কর্মসূচী বেশ কিছুদিন ধরে অব্যাহত রাখা হবে যাতে করে প্রতিটি এলাকার শিশুরা সকলেই এই ক্যাম্পেইনের আওতায় আসে।
এবার রাঙামাটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১জনকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী ও বিভিন্ন এনজিও কর্মীসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ, এমওডিসি ডা. মো. আবু ফয়সাল, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited