নিজস্ব প্রতিবেদক | ০৮:১৪ পিএম, ২০২৩-০২-১২
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদর থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে উত্তর বঙ্গলতলী এলাকায় পাহাড়ের সশস্ত্র উপজাতীয়দের দুই আঞ্চলিক দল প্রসিত পন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ও সন্তু লারমাপন্থি জনসংহতি সমিতি(জেএসএস) এর সশস্ত্র ক্যাডারদের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫ টা ৫০ মিনিটে এই গুলাগুলি শুরু হয়ে প্রায় ৪৫ মিনিট ধরে একটানা গুলি বিনিময় ঘটে এতে উভয় পক্ষই আনুমানিক ৩০০ থেকে ৩৫০ রাউন্ড গুলি ছুড়ে বলে জানিয়েছে গ্রামবাসী ।
গোলাগুলির প্রচন্ড শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন গুলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছ থেকে সংবাদ পেয়েছি এলাকাটি দুর্গম এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় তাৎক্ষণিক হতাহতের বিষয়ে কোন সঠিক তথ্য যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।
এদিকে সাজেক অঞ্চলের ইউপিডিএফের সমন্বয়ক আর্জেন্ট চাকমা গুলাগুলি কথা শিকার করে বলেন জেএসএস এর ৩০ জনের সশস্ত্র ক্যাডার বিনা উসকানিতে ইউপিডিএফ নেতাকর্মীদের ওপর অতর্কিত ভাবে গুলি বর্ষন শুরু করে তবে ইউপিডিএফের পাল্টা জবাবে তারা পালিয়ে যায়।
এবিষয়ে মতামত জানতে চাইলে জেএসএস সন্তু লারমা দলের নেতা ত্রিদিপ চাকমার ফোনে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন বেশকিছুদিন ধরেই বঙ্গলতলী এলাকায় আঞ্চলিক দলের আনাগোনা বেড়েছে ফলে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited