কাউখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ গুরুত্বর আহত-৫


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৩ পিএম, ২০২৩-০২-১২

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ গুরুত্বর আহত-৫

রাঙামাটির কাউখালীতে চান্দের গাড়ী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ  (৪২) ও সিএনজি চালক নিহত হয়েছেন। এ সসয় আরো ৫আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহত মাসুদ কলমপতি ইউনিয়নের আব্দুল মতিনের ছেলে ও নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি চট্টগ্রাম সড়কের  রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি(২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার, বেছন আলীর ছেলে মোঃ আজিম,কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদ এর ছেলে, এলাহী বকস। 

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান ডাঃ ফরিদা বিনতে রহমান, স্থানীয়রা আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন, আনার পথে মোঃ মাসুদ নিহত হন। আহত ৫জনের অবস্থা গুরুত্বর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে প্ররণ করা হই।

কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে চান্দের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাতে একজন নিহত হয়েছে ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চান্দের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহত করেছি।