আলমগীর মানিক | ০২:২৮ এএম, ২০২৩-০১-২৬
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে সম্রাট নামের জেএসএস’র এক সক্রিয় কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার রাত এগারোটার সময় নিহতের মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় উপজাতীয় দুই আঞ্চলিকদলের সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো জানায় বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত তিন ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মারমা ন্যাশনাল পার্টি(এমএনপি)র ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। গুলিবিনিময়ের সময় জেএসএস’র সক্রিয় কর্মী সম্রাট ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানাগেছে।
এদিকে, গোলাগুলির বিষয়ে জানতে চাইলে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited