বান্দরবান | ০৪:৩৩ পিএম, ২০২৩-০১-২৫
বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর অস্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার জামছড়ি ইউনিয়নের রাজা খামার পাড়া এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুমি হোস্টেলে বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর অস্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং অং খুমী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এ টি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ সহ প্রমুখ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, শিক্ষার প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। শত সংকটের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা দিতে হবে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সু-সম্পর্ক থাকতে হবে। সব বাঁধা পেরিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে ষষ্ঠ শ্রেণির ২৬ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পাঠ্যপুস্তক।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited